এইমাত্র পাওয়া

পরিবারের ৭ সদস্যসহ চবি ভিসি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক।।

পরিবারের সাত সদস্যসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার। আক্রান্তদের মধ্যে মেয়ে-নাতি-নাতনীসহ পরিবারের পাঁচজন এবং বাসার দুই কেয়ারটেকারও রয়েছেন।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান। তিনি বলেন, শনিবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ভিসির বাসার ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে উপাচার্যের পরিবারের সাতজনের কোভিড-১৯ পজিটিভ এসেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.