অনলাইন ডেস্ক।।
দেশে এখন একজন করোনা সংক্রমিত রোগীর মাধ্যমে নতুন একজন সংক্রমিত হচ্ছেন। বিশেষজ্ঞরা এই পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ প্রবণতা বলছেন।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে নমুনা পরীক্ষা ও রোগী শনাক্ত হওয়ার যে তথ্য–উপাত্ত দেওয়া হচ্ছে, তাতে দেখা যাচ্ছে সংক্রমণ হার একের নিচে। তবে এখন নমুনা পরীক্ষা কম হচ্ছে। কম পরীক্ষার ওপর ভিত্তি করে সংক্রমণ হার নির্ণয় যথাযথ হয় না। বিশেষজ্ঞরা দৈনিক ২০ হাজার নমুনা পরীক্ষা করার কথা বলেছিলেন। গতকাল ১১ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষার ফল জানানো হয়েছে। পরামর্শের চেয়ে তা ৪৪ শতাংশ কম।
সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণে স্বাস্থ্য অধিদপ্তরকে এপ্রিল মাস থেকে সহায়তা করে আসছেন অর্থনীতিবিদ, জনস্বাস্থ্যবিদ ও ডেটা বিশ্লেষকদের একটি দলের সদস্যরা। এই দলের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শাফিউন শিমুল বলেন, ‘সংক্রমণ পরিস্থিতি হয়তো স্থিতাবস্থায় আছে। সংক্রমণ হার একের নিচে; এটা বলার মতো যথেষ্ট তথ্য, উপাত্ত, পরিসংখ্যান নেই। আরও বেশি পরীক্ষা হওয়া দরকার।’
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র আয়শা আক্তার বলেন, ‘সংক্রমণ কমেছে, এটা বলার সময় হয়তো আসেনি। সংক্রমণ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
