বেতন কমাল ওয়ান ব্যাংকও

করোনা সংকটের মধ্যে কর্মকর্তাদের বেতন ১০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে বৃহস্পতিবারই (৯ জুলাই) সব কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে ব্যাংক।

এর আগে এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক ও আল-আরাফাহ্ ব্যাংক কর্মকর্তাদের বেতন কমানোর ঘোষণা দেয়।

ওই চিঠিতে বলা হয়, মূল বেতনের (বেসিক স্যালারি) ৫ থেকে ১০ শতাংশ এবং মোট বেতনের (গ্রস স্যালারি) ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেতন কমানো হবে। তবে কারও মোট বেতন ৫০ হাজারের নিচে নামবে না।

ব্যাংকের অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) থেকে ঊর্ধ্বতনদের মূল বেতন থেকে ১০ শতাংশ কমে যাবে। আর প্রিন্সিপাল অফিসার থেকে নিচের গ্রেডের অফিসারদের মূল বেতন থেকে ৫ শতাংশ কমানো হবে।

একইসঙ্গে প্রিন্সিপাল অফিসার থেকে উপরের গ্রেডের অফিসারদের মোট বেতন থেকে ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। তবে ৫০ হাজার টাকা বা তার নিচে যারা বেতন পান তাদের বেতন কমানো হবে না।

আর ৫০ হাজার টাকার উপরে যারা টাকা পান তাদের বেতন কমানোর পর যদি ৫০ হাজার টাকার নিচে নেমে যায় তারাও ৫০ হাজার টাকা পাবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.