ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আটক

নিউজ ডেস্ক ।।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে নরসিংদী থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।

তিনি বলেন, রাত ৮টার দিকে আকরামুল হাসানকে নরসিংদী পুলিশ আটক করেছে।
ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হাসান শ্যামল এই আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অবিলম্বে তারা আকরামের মুক্তি দাবি করেছেন বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.