নিউজ ডেস্ক।।
মো. আকরাম হোসেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হয়েছেন। তাকে এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জানা গেছে, এর আগে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব অরুনা বিশ্বাসকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বদলি করা হয়। তবে তিনি যোগদান করেননি। ফলে এনটিআরসিএর গুরুত্বপূর্ণ নিয়মিত চেয়ারম্যান পদটি এতদিন খালি ছিলো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
