বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ‘ এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি।।

আজ মঙ্গলবার  সকাল ৯.০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিংকলেজসমূহকে‘ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবলকাঠামো ও এমপিওনীতিমালায়’ অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এমপিও আন্দোলন ফোরামের মুখপাত্র ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান তার বক্তব্যে বলেন, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ গুলো প্রতিষ্ঠার প্রায় তিন দশক অতিক্রম করতে চলছে।

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রায় ৭৫% প্রশিক্ষণ বেসরকারি টিটিসি কলেজ দিয়ে আসছে। অথচ দীর্ঘ ২৮ বছর যাবত বেসরকারি টিটি কলেজকে‘ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবলকাঠামো ও এমপিও নীতিমালায়’ অন্তর্ভুক্ত করা হয়নি। কর্মরত শিক্ষকদের দেশ-বিদেশের ট্রেনিং এর আওতায় আনা হয়নি।

যুগযুগ ধরে বেসরকারি টিটিসিকে পেশাগত অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত করা হয়েছে। অথচ আমরা শিক্ষকদের ও শিক্ষক। আমাদের ছাত্র-ছাত্রীদের এমপিও হয়ে যাচ্ছে আর আমাদেরকে এমপিওনীতিমালায়  অন্তর্ভুক্ত হওয়ার জন্য যুগ যুগ আন্দোলন করতে হচ্ছে যা অতীব দুঃখজনক, অপমানজনক ও বটে।

উল্লেখ্য, বেসরকারি টিচার্স ট্রেনিংকলেজসমূহকে করোনা সংকট মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনায়ও অন্তর্ভুক্ত করা হয়নি। দাবি আদায়ের পক্ষে আরও বক্তব্য রাখেন, বেসরকারি টিচার্স ট্রেনিংকলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো.রমজান আলী, অর্থ সম্পাদক অধ্যক্ষ শাহিদা খাতুন, অধ্যাপক আবুতাহের বেলাল প্রমুখ। মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

করোনাকালীন সংকটময় মুহূর্তে সারাদেশ থেকে যে সব কলেজ অংশ নিয়েছে- খানবাহাদুর আহসান উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ, ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ, ন্যাশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, ভিক্টোরিয়া টিচার্স ট্রেনিং কলেজ, ফাতিমা রহমান টিচার্স ট্রেনিং কলেজ, সাভার টিচার্স ট্রেনিং কলেজ, আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, হাশেম উদ্দীন বিএড কলেজ, গাজীপুর টিচার্স ট্রেনিংকলেজ, ন্যাশনাল কলেজ অব এডুকেশন, কিশোরগঞ্জ টিচার্স ট্রেনিং কলেজ, টিচার্স এডুকেশন কমপ্লেক্স, ভৈরব টিচার্স ট্রেনিং কলেজ, এম এ রউফ টিচার্স ট্রেনিং কলেজ, রাজবাড়ী টিচার্স ট্রেনিং কলেজ, সান ফ্লাওয়ার টিচার্স ট্রেনিং কলেজ, টাঙ্গাইল টিচার্স ট্রেনিং কলেজ, নোয়াখালী টিচার্স ট্রেনিং কলেজ,লক্ষীপুর টিচার্স  ট্রেনিং কলেজ, উত্তরবঙ্গ  টিচার্স ট্রেনিং কলেজ,আদর্শ শিক্ষক প্রশিক্ষণ কলেজ, দিনাজপুর শিক্ষক প্রশিক্ষণ কলেজ, পার্বতীপুর বিএড কলেজ, কুড়িগ্রাম টিচার্স ট্রেনিং কলেজ, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজ, লালমিয়া টিচার্স ট্রেনিং কলেজ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.