চলতি মাসেই বকেয়াসহ এমপিওর টাকা ছাড়ের নির্দেশ

নতুন এমপিওভুক্ত মাদরাসা ও কারিগরি শিক্ষকদের মধ্যে যাদের এমপিওভুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাদের আবেদনগুলো গ্রহণ ও তা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি জুলাই মাসের মধ্যেই যোগ্য শিক্ষকদের বকেয়াসহ এমপিওর টাকা ছাড় করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading