এইমাত্র পাওয়া

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন চলছে

নিউজ ডেস্ক ।।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৮৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ৯২৪ ও ১৩৩৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

মঙ্গলবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১৯টির এবং অপরির্বতিত রয়েছে ১২৩টি কোম্পানির শেয়ার।

এদিকে, মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি কিছুটা ঊর্ধ্বমুখী থাকে বেলা ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট কমে ৩ হাজার ৯৮৮ পয়েন্টে অবস্থান করে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে দাম বাড়ায় শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আছে- বিএসসিসিএল, বেক্সিমকো ফার্মা, ইন্দোবাংলা ফার্মা, ওয়ান ব্যাংক, একমি ল্যাব, গ্লাক্সো স্মিথ, সিটি ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা ও এসিআই।

এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর বেলা সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন বেলা সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৫টি কোম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানি শেয়ারের দর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading