এইমাত্র পাওয়া

সাংবাদিকরা ১০ হাজার টাকা করে অনুদান পাবেন : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ কোভিড-১৯ সংকট পরিস্থিতিতে দেড় হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন । সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই অনুদান দেয়ার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে বলেও মন্ত্রী জানান।

আজ সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, সাংবাদিকরা যাতে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্ট ও চিকিৎসাসেবা পান, এ জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.