জিয়াউর রহমান, নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আড়াইহাজার থানা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কাউন্সিল উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ জুন প্রেসক্লাব কার্যালয়ে এই নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ইত্তেফাকের মোহাম্মদ মাসুম বিল্লাহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন, রফিকুল ইসলাম রানা সিনিয়র সহসভাপতি (দৈনিক যায়যায়দিন),ইমাম হাসান ইমা সহসভাপতি (দৈনিক যুগান্তর), মো: শাহজাহান সিরাজ যুগ্ন সম্পাদক( দৈনিক আমাদের সময়), মো: শাহজাহান কবির সাংগঠনিক সম্পাদক( দৈনিক আমার সংবাদ), মো: হাবিবুর রহমান কোষাধ্যক্ষ (দৈনিক জনতা), জিয়াউর রহমান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক( দৈনিক শিক্ষাবার্তা), মোঃ জাইদুল হক দপ্তর সম্পাদক ( সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকা) মোঃ শহিদুল ইসলাম সবুজ প্রচার সম্পাদক ( দৈনিক ডোনেট বাংলাদেশ) কার্যকরি সদস্য হলেন রশিদ আহমেদ হাজারী ( দৈনিক নয়াদিগন্ত), আলআমিন ভুইয়া (দৈনিক ইনকিলাব) ও মনিরুজ্জামান সরকার দৈনিক দেশের আলো। নির্বাচনে আড়াইহাজার উপজেলার বিশিস্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ উজ্জল হোসেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার কৃষি বিভাগ, নারায়লগঞ্জ জেলা অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল কাদির এবং জাতীয় প্রেসক্লাবের সদস্য তালহা বিন হাবিব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
