এইমাত্র পাওয়া

ঝালকাঠীতে শিক্ষার মানোন্নয়নে ICT এর ভূমিকা শীর্ষক আলোচনা

বিন-ই-আমিন,ঝালকাঠিঃঃ

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সাথে ICT এর ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে ঝালকাঠীতে। ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন- অর- রশিদ। আলোচনায় আইসিটির ভূমিকা, ডেসবোর্ডে নিয়মিত  ক্লাস লোড করা,আইসিটি ল্যাব সচল রাখা,সরকারি সকল পরিপত্রের বাস্তবায়ন,প্রতি বৃহস্পতিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা,প্রতি প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপন,প্রতিষ্ঠানে যৌন প্রতিরোধ কমিটি সচল রাখা,স্কুলের রাস্তার পাশে দূর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি,শিক্ষার্থিদের দ্বারা সকল অনুষ্ঠান পরিচালনা করা,জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় এডিশ মশার আক্রমণ থেকে রক্ষার জন্য নিয়মিত মশক নিধন অভিযান ও পরিচ্ছন্নতার উপরও গুরুত্বারোপ করা হয়।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.