তেরখাদা প্রতিনিধি: দেশব্যাপি ছেলে ধরা সন্দেহে গনপিটুনিতে প্রান হারায় অনেকেই।সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইসব খবরের পাশাপাশি ভূয়া অনেক খবরও ছড়িয়ে পড়ে দ্রুততম সময়ে।
তারই ফলশ্রুতিতে অভিভাবকদের মধ্য ভয়ের সৃষ্টি হয় যেকারনে তারা তাদের ছেলেমেয়েদের স্কুল দিতে ভীতি প্রকাশ করেন। এবং উল্লেখযোগ্য হারে উপস্থিতি কমে যায়। তার কারনে অভিভাবকদের মধ্য সচেতনতা বাড়াতে আজ তেরখাদা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মা ও অভিভাবক সমাবেশ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা অভিভাবকদের উদ্যেশে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। আলোচনায় আরো উঠে আসে ডেঙ্গু জ্বর ও ডেঙ্গু মশা নিধন সম্পর্কিত তথ্য।এবং কাউকে ছেলে ধরা সন্দেহ হলে গনপিটুনি না দিয়ে তেরখাদা থানায় ফোন করেন তার জন্য তেরখাদা থানার ওসির ফোন নম্বর দিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে সকলের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে সমাবেশের সমাপ্তি ঘোসনা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
