মোঃ জাহিদ হাসান মিলু ঠাকুরগাঁও প্রতিনিধি।।
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ উপলক্ষে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসন এর কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ও পথচারিদের মাঝে লিফলেট বিতরণ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসাক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
পরে শহরের বিভিন্ন পরিত্যক্ত স্থানে মশক নিধন পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে ।

এ সময় উক্ত র্যালি ও অভিযানে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক দিপক কুমার রায়, ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আমিনুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর আতাউর রহমান, দ্রৌপদেবী আগরওলা ও প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
