এইমাত্র পাওয়া

শেরপুরের নকলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

জিয়াউল হক জুয়েল, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার বানেশ^রদী ইসলামিয়া দাখিল মাদরাসার নিজস্ব অর্থায়নে রোববার সকালে মাদরাসা মিলনায়তনে ইবতেদায়ী শাখার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী মারজিয়া আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মাদরাসার সুপার শহিদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, মমিনাকান্দা মাদরাসার সুপার মুহাম্মদ হযরত আলী, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম ফিরোজ, সহকারী শিক্ষক রেজাউল করিম, মাহবুব হোসেন রুপন, মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এদিন মাদরাসার ৪১ জন শিক্ষার্থীকে ৪শ টাকা করে বৃত্তি, ৩০জন মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.