জাহাঙ্গীর আলম সেলিমঃ
আব্দুর রহমান ডিগ্রি কলেজ, কান্দিপাড়া, গফরগাঁও এর সাবেক অধ্যক্ষ এ. বি. এম. সিরাজুল হক গত ১৫ জুন ২০২০ সকাল ৮:৩০ মিনিটে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। উনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সোমবার বাদ আছর নামা লংগাইর আমতলী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে আব্দুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ঢাকা বিশ্ববিদ্যালযয়ের বাংলা বিভাগ থেকে ১৯৬৮ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর উক্ত কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। শিক্ষকতার পাশাপাশি উক্ত কলেজে তিনি একাধিকবার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন, এবং ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলেমেয়ে, নাতিনাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
