শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই আলোকে যখন দেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখন কারিগরি বেসরকারী ভোকেশনাল ও বিএম শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক পিছিয়ে রয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোর নেই কোন উন্নতমানের অবকাঠামো ও শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা।অথচ স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে উন্নতমানের অবকাঠামো ও শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা।এই সব প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এতোটা খারাপ যে দিনের পর দিন ছাএ- ছাএীদের খোলা আকাশের নিচে অথবা টিনের ছাউনির নিচে ক্লাস করে যাচ্ছে,একটু বৃষ্টি হলে এই সব প্রতিষ্ঠানগুলোর ক্লাস বন্ধ হয়ে যাই। অথচ এই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দিনের পর দিন খোলা আকাশের নিচে অথবা টিনের ছাউনির নিচে ছাএ-ছাএীদের শিক্ষা প্রদান করে আসছে শুধু মাএ এই দেশকে উন্নতীর শিখরে পৌঁছে দেওয়ার জন্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন কারিগরি বেসরকারী ভোকেশনাল ও বিএম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নত অবকাঠামো ও শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করনের জন্য। লেখক- প্রভাষক ( ফিন্যান্স ও ব্যাংকিং)
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
