শামছুল হক
আধুনিক বিশ্বায়নের যুগে দেশ ও জাতিকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছানোর একমাত্র উপায় হল যোগ্য মানবসম্পদ সৃস্টি, আর যোগ্য মানবসম্পদ সৃষ্টির উপায় হল উন্নত শিক্ষাব্যবস্থা। আধুনিক ও যুগোপযোগী শিক্ষার ধারা অব্যাহত রাখতে ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ সাধনের লক্ষ্যকে সামনে রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক লোকমান হাকিম (লিটন)।
তিনি জুন মাসের এ পাক্ষিকএ “শিক্ষক বাতায়নে”(www.teachers.gov.bd) দুইজনের মধ্যে একজন সেরা কনটেন্ট নির্মাতা হওয়ার গৌরব অর্জন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের জনপ্রিয় ওয়েব পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি উন্নয়নের ভান্ডার “ শিক্ষক বাতায়ন” যেখানে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত চার লক্ষেরও অধিক শিক্ষক মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কনটেন্ট তৈরী করে আসছেন। যেসব প্রতিভাবান শিক্ষক স্বেচ্ছায় নিরলসভাবে পরিশ্রম করে সারা দেশের শিক্ষকদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিতে সহায়তাস্বরূপ ডিজিটাল কনটেন্ট নির্মাণ করে বিশেষ অবদান রাখছেন তাঁর মধ্যে লোকমান হাকিম (লিটন) অন্যতম। তিনি নীলফামারী জেলার মধ্যে কলেজ পর্যায়ের প্রথম সেরা ডিজিটাল কনটেন্ট নির্মাতা। তাঁর এ সাফল্যের জন্য নীলফামারী জেলার ICT4E শিক্ষক অ্যাম্বাসেডরদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
লোকমান হাকিম সেরা হওয়ার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন তাঁর কাজের ফলস্বরূপ সেরা কনটেন্ট নির্মাতা হিসেবে মনোনীত করায় শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষ, বাতায়ন পরিবার, শিক্ষক বাতায়নের সেরা কনটেন্ট নির্মাতা, জেলার সকল অ্যাম্বাসেডর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য নীলফামারী জেলায় ইতিপূর্বে সেরা কনটেন্ট নির্মাতা হয়েছেনঃ সহিদা রহমান (সহকারি শিক্ষক) উত্তর সোনাখুলী নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-সৈয়দপুর, মুহাম্মদ ইমরান (সহকারি শিক্ষক) ঝুনাগাছ চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়-ডিমলা, নারায়ন চন্দ্র রায় ও ইবনুলহাসান তুষার (সহকারি শিক্ষক) রনচন্ডী স্কুল এন্ড কলেজ-কিশোরগঞ্জ, আলাকুল ইসলাম (সহকারি প্রধান শিক্ষক) গড় ধর্মপাল এস.সি. উচ্চ বিদ্যালয়-জলঢাকা, অরবিন্দ রায় (সহকারি শিক্ষক) মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়-ডোমার এবং শামছুল হক (সহকারি শিক্ষক) সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সৈয়দপুর-নীলফামারী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
