সব সরকারি কলেজের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিতে পুনরায় নির্দেশ

নিউজ ডেস্ক।।

করোনার মধ্যে দেশের সব সরকারি কলেজের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নিতে পুনরায় নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার মাউশি’র এ সংক্রান্ত এক নির্দেশনায় একথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, করোনায় বৈশ্বিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো সরকারের সাধারণ ছুটি ঘোষণার কারণে বন্ধ রয়েছে। এতে উচ্চ মাধ্যমিকসহ ডিগ্রি ও অনার্স কোর্সের সব শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

তবে অনেক প্রতিষ্ঠান আদৌ তা অনুসরণ করেনি, যা প্রধানমন্ত্রীর অনুশাসন বিরোধী। এছাড়াও অনলাইন ক্লাসের ক্ষেত্রে কোনো প্রকার ধর্মীয় উস্কানিমূলক, সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সংলাপ, ছবি বা কনটেন্ট ব্যবহার না করা; মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী কোনো কর্মকাণ্ড, প্রচারণা ও উপস্থাপনা যাতে না থাকে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডবিরোধী কোনো বক্তব্য সংলাপ, ছবি ও কনটেন্ট ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, দেশের নির্বাচিত ২৪টি সরকারি কলেজের অধ্যক্ষদের অনলাইনে ক্লাস নেওয়া, ভিডিও নির্মাণ ও চ্যানেলে আপলোড করাসহ অন্য বিষয়ে ব্যবস্থা নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দিষ্ট ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.