স্নাতকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের২১ জুনের মধ্য তথ্য পাঠাতে হবে

নিউজ ডেস্ক।।

২০১৯-২০ অর্থবছরে থেকে সব ধরনের বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে অনলাইনে ইএফটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই, কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পাস ও স্নাতক সম্মান পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আগামী ২১ জুনের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এ সময় শিক্ষার্থীদের তথ্য পূরণ করে তালিকা শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.