হোমনা কফিল উদ্দিন স্কুলের শিক্ষক উৎপল কুমার মারা গেছেন

হোমনা থেকে, আব্দুল হক সরকার:

কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত “কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাথাভাঙ্গা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের উৎপল কুমার ভৌমিক আর নেই । তিনি আজ বৃহস্পতিবার ৪.৪০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে চলে যান না ফেরার জগতে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর । তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও সাংবাদিক বন্ধু রেখে গেছেন।
তার মৃত্যুতে হোমনা প্রেস ক্লাবে শোকের ছায়া নেমে আসে ।

হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ।
(তার শেষকৃত্যানুষ্ঠানের সময় পরে জাননো হবে।)


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.