নিউজ ডেস্ক।।
বিশ্ব ছড়িয়ে পড়া করোনা মহামারী থেকে সুরক্ষার বড় হাতিয়ার মাস্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় মহামারীকালীন সময়ে ঘরের বাইরে বের হলে অত্যবশ্যকভাবে মাস্ক পরার নির্দেশ দিয়েছে। বাংলাদেশের বাজারে উন্নতমানের ও আসল মাস্কের স্বল্পতা রয়েছে। তাছাড়া চীনের উন্নত ব্রান্ডের মাস্কগুলো বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ী রেপলিকা আকারে কম মূল্যে আমদানি করে উচ্চ মূল্যে বিক্রয় করছে। এতে করে বাংলাদেশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
দেশের মানুষের মাঝে সুলভমূল্যে উন্নত মানের আসল মাস্ক সহজলভ্য করতে মালিশা ইন্টারন্যাশনাল নামের বাংলাদেশী একটি কোম্পানি গত ১৩ ও ১৪ই জুন চীনের বিখ্যাত KN মাস্ক ব্রান্ড McCons ও Kangyital অথরাইজড ডিস্ট্রিবিউটরশীপ চুক্তি সম্পাদন করে। এতে Kangyital ও McCons ব্রান্ডের সকল প্রকার KN কোয়ালিটির মাস্কগুলো মালিশা ইন্টারন্যাশনাল প্রমোশন, এডভারটাইসিং, মার্কেটিং, অনলাইনে নিজেদের ওয়েবসাইটে প্রদান, ক্যাটালগ তৈরি ও দেশে স্টক করে দেশের মানুষের জন্য সহজলভ্য করে তুলবে।
এই বিষয়ে মালিশা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান গোপালগঞ্জের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী বলেন, এই চুক্তিটি করার প্রধান লক্ষ্যই হলো বাংলাদেশের মানুষকে উন্নত ব্রান্ডের আসল মাস্ক সরবরাহ করে, করোনাকালীন সময়ে দেশের মানুষের পাশে থাকা।
Kangyital ব্রান্ডের মূল কোম্পানি Guandong Zhongchuang Yunzhi Medical Technology Co. Ltd এর প্রধান নির্বাহী বলেন, সচারচর আমরা ভিনদেশী কোম্পানিকে অথরাইজড করি না, কিন্তু দীর্ঘদিন ধরে আমি ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলীকে চিনি। তিনি অত্যন্ত স্বচ্ছ মানুষিকতার মানুষ। আমার বিশ্বাস বাংলাদেশের এই করোনাকালীন সময়ে উনি স্বল্প মূল্যে আমাদের পণ্যগুলো তাঁর দেশের মানুষের কাছে পৌছাবন।
অপরদিকে McCons ব্রান্ডের মূল কম্পানি Guangdong Jiayong Industrial Co. Ltd এর প্রধান নির্বাহী রবিন লিন বলেন, বর্তমানে তাঁদের বাংলাদেশে মার্কেট তৈরি হয়েছে। কিন্তু কিছু মানুষ তাদের সাথে যোগাযোগ করে জানাচ্ছেন যে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী তাদের ব্রান্ড ব্যবহার করে নকল মাস্ক বিক্রয় করছে। এর হাত থেকে পরিত্রান পেতেই এই চুক্তি। তিনি প্রত্যাশা করেন অতিশিঘ্রীই বাংলাদেশে মালিশা ইন্টারন্যাশনাল McCons ব্রান্ডের KN মাস্ক গুলো সহজলভ্য করে তুলবে।
ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী বলেন আমাদের চুক্তিতে দুইটি কোম্পানি উল্লেখ রয়েছে, আন্তর্জাতিক বাজারে বিক্রয়ের জন্য হংকং বেস কোম্পানি Malisha International Co. Ltd এবং বাংলাদেশী কোম্পানি Malisha international যার এড্রেস Shop 547, Shyamoli Square, Dhaka, Bangladesh হলেও KN ব্রান্ডের মাস্কগুলো মহাখালী ওয়ারলেস গেট, পশু হাসপাতালের পাশের ওয়ারহাউস থেকে সরাসরি বিক্রয় করা হবে।
তিনি এই মর্মে উল্লেখ করেন, এই মাস্কগুলো বাংলাদেশের ওয়ারহাউস থেকে ক্রয় করতে, আমাদের বিক্রয় প্রতিনিধি জনাব শামীম (০১৭৯২৯৫৫২০৫), জনাব শোয়েব (০১৭৪২৪২৪৩৩৮) যোগাযোগ করতে বলেন।
এছাড়াও মালিশা ইন্টারন্যাশনাল এর ফেসবুক পেইজেও প্রডাক্টের বিস্তারিত দেওয়া রয়েছে। যে কোন ক্রেতা যোগাযোগ করতে পারবেন।
ইঞ্জিনিয়ার শেখ কোরবান আলী প্রত্যাশা করেন, কোন আমদানিকারী সরাসরি চীন থেকে এই মাস্কগুলো যে মূল্যে ক্রয় করে থাকেন অনুরূপ মূল্যেই দেশ থেকে তাঁরা মালিশা ইন্টারন্যাশনাল এর কাছ থেকে পাইকারি কিনতে পারবেন। এতে করে সময় ও অর্থের ঝুঁকি কমবে বলে তিনি মনে করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
