নিজস্ব প্রতিনিধি।।
ডিজিটাল প্রাইমারি এডুকেশন, মেহেরপুর এর ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ আকরাম-আল-হোসেন, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম, অতিরিক্ত সচিব(প্রশাসন), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মেহেরপুর জনাব মোঃ আতাউল গনি মহোদয়। এছাড়া অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তা, ইউইও, এইউইও, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, আইসিটির জেলা অ্যামব্যাসেডর গণ উপস্থিত ছিলেন। ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয় এ ইউটিউব চ্যানেলটির । অনুষ্ঠানটির আয়োজন করেন মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
