নিউজ ডেস্ক।।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে এ পর্যন্ত সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে এক দিনে আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১ হাজার ৬৭৫ জন এবং মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯৭৫ জনে।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
