এইমাত্র পাওয়া

একাদশ শ্রেণির ভর্তি বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

সজল আহমেদ।।

এসএসসি পরীক্ষার্থীদের এতদিন ফলের অপেক্ষায় বসে থাকতে হচ্ছিল। এখন অপেক্ষায় থাকতে হবে একাদশে ভর্তির জন্য।এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ৬ জুনকে কেন্দ্র করে ভর্তির প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালেও এখন পর্যন্ত একাদশে ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এখনই ভর্তি শুরু করা যাচ্ছে না। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে ভর্তি শুরু করা যেতে পারে। সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হতে পারে। তবে সেটিও এখনো চূড়ান্ত নয়।

একাদশের ভর্তি প্রক্রিয়া শুরু করা হলে অনলাইনে আবেদনের জন্য ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিউটারের দোকান ও সাইবার ক্যাফেতে ভিড় করবে। এতে সামাজিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। এছাড়া ভর্তির প্রয়োজনে অন্তত একবার সংশ্লিষ্ট কলেজে শিক্ষার্থীদের যেতে হবে। এসব বাস্তবতার আলোকে একাদশের ভর্তি নিয়ে করণীয় বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয় ।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ‘‘মন্ত্রণালয় যখন বলবে তখন থেকে ভর্তি প্রক্রিয়া শুরুর প্রস্তুতি আমাদের রয়েছে। কিন্তু কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তার কোনো ঠিক নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে ভর্তি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না।’

এদিকে নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের ভর্তির বিষয়ে প্রথমে অনুমতি দিলেও তা পরে তা স্থগিত করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading