এইমাত্র পাওয়া

একসঙ্গে ২৫ স্কুলের শিক্ষক, আয় কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক।।

পেশায় তিনি সরকারি স্কুলশিক্ষক। একসঙ্গে ২৫টি স্কুলে চালান শিক্ষকতা। আর এভাবেই বছরে ঘরে তোলেন এক কোটি টাকার উপরে। প্রশাসনের নাকের ডগায় বসে একসঙ্গে দুই ডজনের বেশি স্কুলে শিক্ষকতার অভিনয় করে এলেও এতদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। সম্প্রতি এই শিক্ষকের এমন নাটকীয় গল্প সামনে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। শুরু হয়েছে তদন্ত। এমন কাণ্ড করে আলোচনায় এসেছেন ভারতের উত্তর প্রদেশের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের নারী শিক্ষক অনামিকা শুক্লা। ২৫টি স্কুলে শিক্ষকতা করে তিনি গত এক বছরে প্রায় এক কোটি টাকা বেতন নিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading