এইমাত্র পাওয়া

সৌদিতে আড়াই মাস পর জুমার নামাজ

অনলাইন ডেস্ক ॥

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং পবিত্র মক্কা ও মদিনা মুনাওয়ারার দেশ সৌদি আরবে প্রায় আড়াই মাস পর ৫ জুন পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৫ মার্চের পর দেশটিতে শপিংমলসহ সব অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

সেই সঙ্গে দেশটির সব মসজিদে নামাজ আদায় করার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। শুধু দুই পবিত্র মসজিদ; মসজিদে হারাম ও মসজিদের নববিতে সীমিত পরিসরে জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ চালু ছিল। তবে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল।

গত ৩১ মে থেকে ধাপে ধাপে লকডাউন এবং কারফিউ শিথিলের পাশাপাশি মসজিদসমূহ খুলে দেওয়ার অনুমতি দেয় দেশটির সরকার। তবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাসহ কয়েকটি নীতিমালা অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading