????????????????????????????????????

নটর ডেম কলেজে এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু

সজল আহমেদ।।

নটর ডেম কলেজে লিখিত পরীক্ষার মাধ্যমে গত দুই বছর ভর্তি প্রক্রিয়া চললেও এবার সেটি থাকছে না।এবার এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও বিষয়ের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি ও সরকারি অন্যান্য নির্দেশনা অনুসরণ করতে হচ্ছে। এ কারণে চলতি বছর কোনো ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।৩ জুন থেকে শুরু হবে এ ভর্তি প্রক্রিয়া, চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফলে সমান নম্বরধারীর সংখ্যা আসন সংখ্যার তুলনায় বেশি হলে বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান, ইংরেজি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, মানবিক বিভাগের ইংরেজি, বাংলা, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে অধিক নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। বিজ্ঞপ্তিটি দেখুন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.