এইমাত্র পাওয়া

২০২২ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পাঠ্যবই বিতরণ করা হবে।

নিউজ ডেস্ক।।

সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীদের আগামী বছর থেকে পর্যায়ক্রমে নতুন শিক্ষাক্রমে পাঠ্যবই দেওয়ার কথা ছিল । কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে তা পিছিয়ে গেল। তবে এক বছর পিছিয়ে ২০২২ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পাঠ্যবই বিতরণ করা হবে।

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.