নিজস্ব প্রতিবেদক।।
প্রাণঘাতী করোনাভাইরাসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মতোই সীমিত আকারে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেয়া হতে পারে। দ্রুতই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিপিইর মহাপরিচালক মোহাম্মদ শফিউল্লাহ গণমাধ্যমকে বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মতোই রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে নির্দেশনা দেয়া হতে পারে।
তিনি বলেন, যদিও পূর্বঘোষিত ছুটি অনুসারে ৬ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। তবে এরপর প্রশাসনিক কাজ ও রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে।
ডিপিই মহাপরিচালক আরো বলেন, প্রাথমিক স্কুল খুললেও অসুস্থ ও গর্ভবতী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা থেকে বিরত থাকতে বলা হতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
