মঙ্গলবার খুলবে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক।।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলবে আগামীকাল মঙ্গলবার (২ জুন)। প্রশাসনিক কাজ চললেও ক্লাস, পরীক্ষা ও আবাসিক হল বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মে থেকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস সমূহ নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের ১ জুন পর্যন্ত ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটি আছে। তাই সরকারের নির্দেশনা প্রতিপালনের জন্য ২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম ফ্যাকাল্টি প্রধান, বিভাগীয় প্রধান, দফতর প্রধানের তত্ত্বাবধানে সীমিত আকারে পরিচালিত হবে।

এজন্য ফ্যাকাল্টি প্রধান, বিভাগীয় প্রধান, দফতর প্রধানরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে, ক্লাস, পরীক্ষা ও আবাসিক হল সমূহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading