সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারকের শপথ ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হবে। শনিবার বিকেল ৩টায় শপথ নিবেন তারা। এ অবস্থায় পূর্ব নির্ধারিত ফুলকোর্ট সভা বতিল করা হয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
১৮ জন বিচারক হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ,এস,এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।
বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শপথ পড়ানো হবে। নিয়মানুযায়ফ নিয়োগে পরদিনই হাইকোর্ট বিভাগের বিচারপতিদের শপথ পড়ান প্রধান বিচারপতি।
এই ১৮ জন আগে থেকেই অস্থায়ীভাবে বিচারকের দায়িত্ব পালন করছিলেন। নিয়োগ পাওয়ার মাধ্যমে এখন তারা স্থায়ী হলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
