নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি স্কুল-কলেজের ৫৮২ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি মে মাস থেকে তাদের এমপিও কার্যকর হবে। একই সভায় ৩৪ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এসব শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রতিনিধি, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ও আঞ্চলিক উপপরিচালকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
