গফরগাঁও চলো স্বপ্নদেখি সংঘঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মো. নূরুজ্জামান।।

আজ দুপুরে গফরগাঁও উপজেলার স্বেচ্ছাস্বেবী সংগঠন চরো স্বপ্ন দেখির উদ্যোগে ‘ঈদ হবে আনন্দের হাসিখুশ শিশুদের”- এই শ্লোগানকে সামনে রেখে রাঘাইচটি, চর শিলাসী ও আঠারবাড়ি এলাকার একশত দুস্থ্য অসহায় পরিবারের শিশুদের মাঝে ঈদ সামগ্রী (৫কেজি চাল, ১ কেজি গরুর মাংশ, ১ কেজি পেয়াজ, আধা কেজি ডাল, এক কেজি আলু, সেমাই ও নুডুলস) খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়েছে। উক্ত সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলার থানার সার্কেল অফিসার মো. আলী হায়দার, বিশিষ্ট সমাজ সেবক, গফরগাঁও উপজেলা দূর্নীতি দমন কমিশনের সভাপতি ডা. কে এম এহসান, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চলো স্বপ্ন দেখি সংগঠনের উপদেষ্ঠা মাওলানা মো. নূরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক তাজমুন আহমেদ, চলো স্বপ্ন দেখি সংগঠনের সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদত সারোয়ার জাহান রিফাত সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।

সংগঠনটি ২০১৭ সালের নভেম্বর মাস থেকে রাঘাইচটি, চর শিলাসী ও আঠারবাড়ি এলাকার ১০০টি অসহায় –দরিদ্র পরিবারের শিশুদের লেখাপড়া দায়িত্ব পালন করে এবং লেখাপড়ার যাবতীয় সামগ্রী বিতরণ করে থাকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.