এইমাত্র পাওয়া

“হোসেনপুর আলোকিত সামাজিক সংঘের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ”

মো. নূরুজ্জামান।।

আজ সকালে হোসেনপুরের (কিশোরগঞ্জ) “আলোকিত সামাজিক সংঘ” (আসাস) এবং “আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ” এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় দুইশত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী (চিনি,দুধ,সেমাই) বিতরণ করা হয়।

বিতরণের সময় উপস্থিত চিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক সাহেব ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই সংগঠনটি ২০১০ সাল থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিরলস ভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছে । বক্তারা বলেন, আসুন আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে গরিব দুঃখী অসহায় দের দান করি এবং অন্যজনকে দান করতে উৎসাহ করি। আল্লাহতালা সবাইকে করোনা থেকে রক্ষা করুন। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করি। ঘরের থাকুন সুস্থ থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.