সজল আহমেদ।।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউপি চত্তরে শনিবার সকাল সাড়ে ১০ টায় ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে করোনা ভাইরাস দূর্যোগ এবং পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অভিভাবকদের আর্থিক সহায়তা সরুপ নগদ অর্থ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।সভায় বেতাগা ইউপি চেয়ারম্যান ও মাসকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলী শেখ,ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আব্দুস ছত্তার, প্রহলাদ চন্দ্র হীরা সহ ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
