নিজস্ব প্রতিবেদক:
নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বাদপড়া শিক্ষক-কর্মচারীদের ফের এমপিওর আবেদনের সুযোগ দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (২২ মে) থেকে বাদপড়া স্কুল-কলেজ শিক্ষকদের আবেদন আবারও গ্রহণ শুরুর ঘোষণা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কিন্তু এবারও অধিদপ্তরের এমপিওর কার্যক্রম প্রক্রিয়াকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত ইএমআইএস সেলের সার্ভার জটিলতার কারণে অনেক শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির আবেদন করতে জটিলতার মুখোমুখি হচ্ছেন।
নতুন সূচি অনুসারে কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিও আবেদন শুরু হয়েছে ২২ মে থেকে। নতুন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা ২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
