নিজস্ব প্রতিনধিঃ
আজ বিকাল ৩.০০ ঘটিকায় বাংলাদেশ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন এতিম ও দরিদ্র শিক্ষার্থী’দের মাঝে ঈদ বোনাস হিসেবে ৪০০ টাকা ও নতুন জামা তুলে দেন কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল কাদির স্যার।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম।
ঈদ বোনাস উপহার পাওয়া শিক্ষার্থী সিয়াম বলেন, আমরা খুব খুশি হয়েছি।সমিতির সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমাদের শ্রদ্ধেয় কাদির স্যার একজন মানব-দরদী মানুষ,তিনি যে কোন দূর্যোগে সব সময় অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার প্রচার সম্পাদক সাইদুর রহমান ইপেল ও ধর্মবিষয়ক সম্পাদক শারফুদ্দিন প্রমূখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
