এইমাত্র পাওয়া

অভিনেত্রী তাজিন আহমেদকে হারানোর দুই বছর

বিনোদন প্রতিবেদক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। আজ ২২ মে তাজিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা ও ভারাক্রান্ত মনে প্রিয় সহকর্মীকে স্মরণ করছেন শিল্পীরা।

২০১৮ সালের ২২ মে দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাজিন আহমেদ। দ্রুত তাকে নগরীর উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তারপর কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিবির পরিচর্যা কেন্দ্রে রাখেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

আরণ্যক নাট্যদলের মাধ্যমে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন তাজিন আহমেদ। পরবর্তীতে টেলিভিশন নাটকে ব্যস্ত হয়ে পড়েন তিনি। টেলিভিশন নাটকে অভিনয় করেই তারকাখ্যাতি লাভ করেন। তবে শেষের দিকে টেলিভিশন নাটকেও খুব একটা নিয়মিত ছিলেন না। মৃত্যুর কিছুদিন আগে আরণ্যকের দর্শকপ্রিয় ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী।

:


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.