অনলাইন ডেস্ক।।
কভিড-১৯-এর চিকিৎসায় বিশ্বের প্রথম অনুমোদিত জেনেরিক রেমডেসিভির বাজারজাত শুরু করার ঘোষণা দিয়েছে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের উপস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়েজিত এক অনুষ্ঠানে অ্যান্টিভাইরাল ড্রাগটির উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নমুনা হিসেবে এক হাজার রেমডেসিভির ওষুধ দিয়েছে প্রতিষ্ঠানটি। সব সরকারি হাসপাতালে বিনা মূল্যে এই ওষুধ দেওয়া হবে।
অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির সম্প্রতি কভিড-১৯ চিকিৎসায় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থার (এফডিএ) জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। বহুল প্রতীক্ষিত এই রেমডেসিভির সার্স-কোভ-২ ভাইরাসের রেপ্লিকেশন বা বংশবৃদ্ধি রোধে প্রথম কার্যকরী ওষুধ হিসেবে প্রমাণিত হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
