মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেট চালু করায় কঠোর অ্যাকশন চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন ও সহকারী কমিশনার ভূমি মো: উজ্জল হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, সরকারী স্বাস্থ্য বিধি মেনে মার্কেট চালু করার অনুমতি দেয়া হয়। কিন্তু কোন রকম স্বাস্থ্য বিধি মানছেনা ক্রেতা ও বিক্রেতাগণ । ফলে উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক মার্কেট বন্ধ করে দেওয়া হয়। এরপর শুক্রবার সকালে হঠাৎ দুবাই প্লাজা, পিংকি মার্কেট, শাহাজালাল মার্কেটসহ সব মার্কেট চালু করে ফেলে। এতে শত শত লোক জড়ো হয়ে যায়।
এই খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, নির্বাহী ম্যাজিন্ট্রেট মো: উজ্জল হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী নিয়ে সকাল ১১টায় অভিযান শুরু করে। অভিযান চলে পৌনে ১টা পর্যন্ত। অভিযানের সময় দোকান মালিক, ক্রেতা ও বিক্রেতাগণ দোকান বন্ধ করে দৌঁড়ে পালায়।
তিনি আরো জানান, যদি আবারো কেউ দোকান মার্কেট চালু করার পায়তারা করেন ,তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি উপজেলা বাসী কে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি যথাযথভাবে মেনে চলার এবং একান্ত প্রয়োজন না হলে ঘরে থাকার আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
