এইমাত্র পাওয়া

দূষিত শহরের তালিকায় ফের ঊর্ধ্বমুখী ঢাকা

নিউজ ডেস্কঃ

লকডাউনের কারণে বিশ্বে কমে এসেছিলো দূষণের মাত্রা। দূষণের নগরী হিসেবে পরিচিত ঢাকাও ছিলো এর অন্তর্ভুক্ত। কিন্তু লকডাউন শিথিলের সঙ্গে সঙ্গে আবারো আগের অবস্থানে ফিরে যাচ্ছে ঢাকা শহর।

রবিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ১২৪ নিয়ে বিশ্বে দূষিত শহরের তালিকায় ৭ম স্থানে উঠে এসেছে ঢাকা। যা ‘সংবেদনশীল গ্রুপের জন্য অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

মাত্র একদিনের ব্যবধানে সকালে বাংলাদেশের রাজধানীর বাতাসের এই অবনতি হলো। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একিউআই স্কোর কমতে থাকে ঢাকার।

এর আগে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ৬৪ স্কোর নিয়ে ২৮তম অবস্থানে ছিল ঢাকা। যা ঢাকার বাতাসের মানকে ‘সহনীয়’ বলে নির্দেশ করে।

এদিকে তালিকায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি, লাহোর এবং সাংহাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.