করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর অনেকেই একটি দৃশ্যের সঙ্গে পরিচিত হয়েছেন। তা হলো- রাস্তায় বা বাজারে বা জনসমাগম হয় এমন স্থানে জীবাণুনাশক ছিটানো। তবে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, এসব খোলা জায়গায় জীবাণুনাশক ছিটিয়ে করোনাভাইরাস ধ্বংস করা যায় না।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, করোনাভাইরাসের জীবাণু থেকে রক্ষা পেতে কোনো স্থান বা বস্তুতে জীবাণুনাশক ছিটানোর বিষয়ে একটি নথি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে বলা হয়েছে, জীবাণুনাশক ছিটিয়ে করোনাভাইরাস ধ্বংস অকার্যকর পদ্ধতি হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, রাস্তা বা বাজারের মতো খোলা জায়গায় জীবাণুনাশক ছিটালে করোনাভাইরাস বা অন্যান্য জীবাণু ধ্বংস নাও হতে পারে। কারণ ময়লা ও বিভিন্ন জিনিসের ধ্বংসাবশেষ জীবাণুনাশকের কার্যকারিতা নষ্ট করে ফেলে।
চার দেয়ালের মধ্যেও জীবাণুনাশক ছিটানোর ব্যাপারে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন উদ্ধৃত করে সংস্থাটি বলেছে, বদ্ধ জায়গায় শুধু যে অংশে সরাসরি স্প্রে করা হয় সে জায়গাটুকুতেই জীবাণু ধ্বংস হয়। এর বাইরে স্প্রের কার্যকারিতা নেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
