এইমাত্র পাওয়া

ফের এমপিওর আবেদনের সুযোগ, শুরু ২২ মে

নিউজ ডেস্ক।।

আগামী ২২ মে থেকে বাদপড়া নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আবেদন আবারও গ্রহণ করা হবে। শুক্রবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন সূচি অনুসারে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলগুলোর শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। ৩১ মে পর্যন্ত নতুন এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা আবেদন করতে পারবেন। ৪ জুনের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি কথা বলা হয়েছে। ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক উপ-পরিচালকদের।

আর নতুন সূচি অনুসারে কলেজ ও ডিগ্রি কলেজ শিক্ষকদের এমপিও আবেদন শুরু হবে ২২ মে থেকে। নতুন এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা ২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৫ জুনের মধ্যে কলেজ শিক্ষক-কর্মচারীদের এমপিও আবেদন অগ্রায়ণ করতে বলা হয়েছে আঞ্চলিক পরিচালকদের।

সারাদেশ থেকে শিক্ষকরা বলছেন সার্ভার অচল, ডাউন থাকা এবং দুর্বল ব্যবস্থাপনার জন্য আবেদন করা যাচ্ছিল না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.