৩০ মে পর্যন্তই ছুটিতে দেশ, আদেশ জারি

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। আগামী ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এরপর দুদিন ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় কার্যত ৩০ মে পর্যন্তই ছুটিতে থাকছে দেশ।
বৃহস্পতিবার সকালে এ ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব আব্দুল ওয়াদুদ চৌধুরী সাক্ষরিত অফিস আদেশটি জারি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.