কুষ্টিয়ার পা-হীন লিটনের দিন কাটছে অনাহারে ত্রান মিলছে না কোথাও(ভিডিও সহ)

হুমায়ূন কবির হিমু ।।

মোঃ লিটন (২৫)। বাড়ী কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের কামিরহাট গ্রামে। পিতার নাম মৃত সরোয়ার হোসেন। লিটন জন্ম থেকেই পা প্রতিবন্ধি। পা-হীন লিটন চলে হাতের উপর ভর করে। ভুমিহীন পরিবারে তাঁর জন্ম।পিতার চা বিক্রি ও লিটনের ভিক্ষাবৃত্তির টাকায় চলতো বাবা মা দুই ভাই এক বোনসহ ৫ জনের সংসার। এরই মধ্যে লিটনের পিতা সরোয়ার হোসেন ৬ মাসের বেশি সময় আগে আকষ্মিক মৃত্যুবরন করলে পরিবারটির কষ্ট রুপ নেয় গোদের উপর বিষ ফোঁড়াতে।

করোনা মহামারী দেখা দেবার পর সরকারীভাবে দেয়া ত্রান সহায়তা অদ্যবধি লিটনের ভাগ্যে জোটেনি।

মুঠোফোনে লিটন ও লিটনের মা জানিয়েছে, মাঝে মাঝেই সংশ্লিষ্ট মেম্বরের পক্ষ থেকে ত্রান সহায়তা দেবার কথা বলে বেশ কয়েক দফা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি তাদের কাছ থেকে নিলেও সরকারী কোন সহায়তা পায়নি বলে দাবি করেছে হতদরিদ্র এ অসহায় পরিবারটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.