প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৮ কোটি টাকা দিল শিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক ॥

 প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের চেক প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় উপস্থিত ছিলেন- ছবি পিআইডি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদানের চেক প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় উপস্থিত ছিলেন ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, অসহায় দরিদ্র মানুষকে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩৮ কোটি ২২ লাখ ৬৭ হাজার ৩৬৩ টাকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই অর্থের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর পক্ষে চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব অর্থের মধ্যে ২৯ কোটি ৯২ লাখ ২৯ হাজার টাকা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বাকী অর্থ দিয়েছে মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ।

শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্ত সকল সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদায় করায় ধন্যবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয়েরই বিভাগের ৫ লাখ ১৯ হাজার ১০৮ কর্মচারী তাদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সঙ্গে সংযুক্ত ছিলেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৈশাখী ভাতার অংশ দেওয়ায় সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.