নটর ডেম শিক্ষকের জ্বর-নিউমোনিয়ায় মৃত্যু

নিউজ ডেস্কঃ

জ্বর, নিউমোনিয়া ও ফুসফুসের সমস্যা নিয়ে নটর ডেম কলেজের বাংলা শিক্ষক নিখিলেশ ঘোষ (৫০) মারা গেছেন।বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুজাউদ্দৌলাহ রুবেল বলেন, গুরুতর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভোগা অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে নিখিলেশ ঘোষকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আমরা তাঁকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি। পথে তার মৃত্যু হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.