নিজস্ব প্রতিবেদক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার অর্থ ব্যাংকে জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার নির্ধারিত চারটি ব্যাংকে এ অর্থ জামা হয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. রুহুল মমিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাসের টাকা ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। এ টাকা বৃহস্পতিবার অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে জমা দেয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসবের ভাতা দ্রুত তাদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলন করতে পারবেন।
অন্যদিকে বেসরকারি কারিগরি ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের বোনাসের টাকা অনুমোদন দেয়া হয়েছে। এ বাবদ দুটি স্তুরে মোট ৮৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার ১৪৭ টাকা বরাদ্দ দেয়া দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা।
বৃহস্পতিবার এটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে আলাদা দুই অধিদফতরে অর্থ ছাড়ের অনুমোদন পাঠানো হয়েছে। দ্রুত বোনাসের অর্থ নির্ধারিত কারিগরি ও মাদরাসা বিভাগ থেকে ব্যাংকে জমা দিতেও নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
