নিউজ ডেস্ক।।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রোগে আক্রান্ত আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পরীক্ষায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে। ঢামেক সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে বুধবার রাত ৯টা পর্যন্ত করোনা ইউনিটে করোনা উপসর্গসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়। এরআগে, ২ মে থেকে ৫ মে পর্যন্ত মারা গিয়েছিল ৩১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।
মৃত আট জনের মধ্যে করোনা পজিটিভ দুই জনের মধ্যে একজন রাজধানীর সূত্রাপুর ও অন্যজন গাজীপুরের বাসিন্দা।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম কে এম নাছির উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, করোনা ইউনিটে শুধু করোনার রোগী আছে, এমনটা বলা যাবে না। সাসপেক্টেড এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীরাও এখানে আছেন। গাইনি, সার্জারি, হার্টের পেশেন্ট আছেন। যাদের কোনও হাসপাতাল নিচ্ছে না, তাদের আমরা ভর্তি নিয়েছি। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮-৯ জন মারা গেছেন। যাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ছিল একজনের। আক্রান্ত ও মৃতের সংখ্যাটা স্থির না। নিয়মিত আপডেট হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
