এইমাত্র পাওয়া

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ সাংবাদিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।

বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সাংবাদিক সুমন শিকদারকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। একই মামলায় আরও দুই স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

বুধবার (৬ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, লামিয়া নামে এক নারী গত ৬ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আরও সাতজন আসামি রয়েছে।

আসামিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি। অন্য আসামিরা হলেন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর, টিংকু, আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.